নেপালের বিপর্যয়ে ভেঙে পড়েছেন মনীষা, পাশে দাঁড়ানোর আহ্বান

Share

নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। জন্মভূমির এই দুর্যোগে গভীর উদ্বেগ জানিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ২০১৫ সালের ভূমিকম্পের স্মৃতি টেনে মনীষা বলেন, এমন ভয়ংকর বন্যার রূপ আগে দেখেননি।