ভারতীয় টেলিভিশন অভিনেত্রী কাম্যা পাঞ্জাবি প্রথম সংসারে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার ভয়াবহ অভিজ্ঞতা জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্বামীর নির্যাতনে মুখে আঘাতের দাগ পড়লে শুটিংয়ে যাওয়ার আগে মেকআপ দিয়ে সেগুলো ঢেকে রাখতেন। এমনকি বাথরুমে নিজেকে আটকে ঘণ্টার পর ঘণ্টা কাঁদতেন বলেও জানান অভিনেত্রী। বাইরে সফলতার হাসি থাকলেও ব্যক্তিগত জীবনের সেই যন্ত্রণা তাকে গভীরভাবে ভেঙে দিয়েছিল।