স্ত্রী ও সহ-অভিনেত্রী রাশমিকা মান্দানার কাজের প্রতি একাগ্রতার প্রশংসা করেছেন দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা। ‘রণবলী’ সিনেমার প্রচারণা অনুষ্ঠানে রাশমিকাকে নিরলসভাবে কাজ করা রোবটের সঙ্গে তুলনা করেন তিনি।
বিজয় বলেন, অভিনয় ও ব্যক্তি—দুই ক্ষেত্রেই রাশমিকার উন্নতি তাঁকে মুগ্ধ করেছে। তাঁর পেশাদারত্ব ও কাজের প্রতি অদম্য আগ্রহ দেখে স্বামী হিসেবে গর্ববোধ করেন তিনি। রাশমিকাকে নিজের সবচেয়ে প্রিয় সহ-অভিনেত্রী উল্লেখ করে বিজয় জানান, তাঁর সঙ্গে পর্দায় কাজ করাটা ঘরের মতো স্বস্তিদায়ক।
রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ‘রণবলী’ সিনেমায় বিয়ের পর প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে এই তারকা দম্পতিকে। আগামী ১৬ অক্টোবর পাঁচটি ভাষায় বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।