শুদ্ধ সাহিত্য চর্চা-মাভিয়া আক্তার

Share

স্মৃতি, বিচ্ছেদ কিংবা বয়স নয়,
সময়ের স্রোতে আজ দুই বাংলা এক মোহনায়।
এক ঝাঁক কলম ও কণ্ঠযোদ্ধা,
শুদ্ধ সাহিত্যচর্চায় ঐক্যবদ্ধ মোরা।
যাদের দরাজ কণ্ঠের আওয়াজে
প্রকম্পিত হয় দুই বাংলার আঙিনা,
যাদের প্রতিটি উচ্চারণে ধ্বনিত হয়—
সাহিত্য নয় নোংরামির ঠিকানা।
সাহিত্য সাধনার বিষয়,
হৃদয়ে লালন করতে হয়,
দুটি লাইন লিখলেই কবি হওয়া যায় না,
কথা বললেই আবৃত্তিশিল্পী হওয়া যায় না।
প্রয়োজন দরদ, ভালোবাসা,
জ্ঞান, নিষ্ঠা আর দক্ষতা,
শব্দের বুকে প্রাণ সঞ্চারে
থাকতে হয় গভীর অনুভূতি ও মমতা।
সত্য ও ন্যায় প্রতিষ্ঠায়
আমরা আজও বদ্ধপরিকর,
শুদ্ধ সাহিত্যচর্চার অঙ্গীকারে
আমরা সবাই একনিষ্ঠ, অবিচল ও নির্ভর।