মনের ফেরিওয়ালা – মাভিয়া আক্তার

Share

মন কিনবেন, মন?
আমার কাছে আছে হরেক রকম মন!
ভাঙা মন, অবুঝ মন,
কচি মন, সবুজ মন—
কোনটা নেবেন, বলুন?

আমাকে পাগল ভাবছেন?
তাহলে আপনারাই বলুন,
সকালে সাদিয়া,
বিকেলে নাদিয়া,
রাতে আবার রাবিয়া—
এমনটা হয় কী করে?

এক মনে কত নামের বসতি ঘরে,
কত রঙের আনাগোনা!
মনের খবর মনই রাখে,
বাকিরা সব অজানা।

মনের বিনিময়ে মন,
হচ্ছে না তো বিলি,
তাই বুঝি আজ পথে নেমে
মন ফেরি করে চলি।

মন লাগবে, মন!
কেউ কি কিনবেন মন?
ভাঙা, অবুঝ, কচি কিংবা সবুজ—
পছন্দমতো নিন!