এমনও তো হয় – রুদ্র গোস্বামী

Share

এমনও তো হয়
কারও চোখে জল গড়ালো
আর তুমি ভেসে গেলে সমুদ্দুর

এমনও তো হয়
কারও মুখে হাসি এলো
আর তুমি কুড়িয়ে পেলে রোদ্দুর

কখনও এমনও তো হয়, বলো
পাশাপাশি খুব কাছাকাছি দুজনায়
অথচ কেউ কারও নয় !