তোমরাই তো বলো, ভদ্র ও সুশীল,
মুখে তোমাদের মুক্তচিন্তার বুলি।
অথচ নারীর মানুষ হিসেবে মর্যাদা দিতে
আজও কেন এত অনীহা তোমাদের?
রাখতে চাও ঘরের এক কোণে,
দাসী বানিয়ে আপন নিয়মে।
অথচ বাইরে গলা ফাটিয়ে বলো,
তোমরা নাকি মুক্তমনা, প্রগতিশীল!
একটু খোঁজ নিলেই দেখা যায়,
কথার আড়ালে কী নোংরা মানসিকতা লুকায়।
নারীকে নিয়ে কুরুচিপূর্ণ কথার আসর,
তবুও মুখে সুশীলতার বাহার!
তবে এ কেমন মুক্তমনা?
নারীকে ছোট করে, মন ভেঙে দিয়ে
কোন সভ্যতার জয়গান গাও তোমরা?
মুখোশের আড়ালে লুকিয়ে রেখে
কীভাবে নিজেকে প্রগতিশীল দাবি করো?
মনে রেখো, নারীও মানুষ,
তারও আছে স্বপ্ন, সম্মান ও অধিকার।
সে কেবল কারও ঘরের অলংকার নয়,
নয় কারও পদতলে পড়ে থাকা অবহেলার ভার।
নারী মায়ের জাতি—
তাকে সম্মান দাও, মর্যাদা দাও,
ভালোবাসায় আগলে রাখো।
পূজার আসনে বসানোর আগে
মানুষ হিসেবে তার অধিকারটুকু স্বীকার করো।