সালমান খানের জীবনে সন্তান আসুক—এমন আবদার জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দত্ত। ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের প্রথম পর্বে ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ওর সন্তান আসুক, আমাদের কোলে যেন একটা ছোট্ট সালমান আসে।’
এ সময় সালমানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ও ‘দশ’ সিনেমার শুটিংয়ে বিপজ্জনক অভিজ্ঞতার স্মৃতিও তুলে ধরেন সঞ্জয়। বন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশ করে জানান, সালমানকে নিয়ে তিনি সব সময় গর্ববোধ করবেন।