আমার জীবন নিয়ে কখনো বায়োপিক হবে না

Share

বলিউড সুপারস্টার সালমান খান জানিয়েছেন, নিজের জীবন নিয়ে কখনো বায়োপিক তৈরি হোক, তা তিনি চান না। তাঁর ভাষায়, ‘আমার জীবন নিয়ে কখনো বায়োপিক তৈরি হবে না। আমার জীবনের গল্প আমার কবর পর্যন্তই যাবে।’

সম্প্রতি করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ ৯’-এর প্রথম পর্বে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন অভিনেতা।

অনুষ্ঠানে বায়োপিকের পরিচালক নির্বাচন প্রসঙ্গে সালমান বলেন, হাস্যরসাত্মক গল্পের জন্য ডেভিড ধাওয়ান, বিষাদময় প্রেমের গল্পে সঞ্জয় লীলা বানসালি, সুন্দর প্রেমের গল্পে সুরজ বরজাতিয়া এবং অ্যাকশনধর্মী প্রেমের গল্পে কবির খান উপযুক্ত হতেন।

এদিকে নিজের শেষ সিনেমা নিয়ে প্রশ্নের জবাবে সালমান জানান, আপাতত অভিনয় ছাড়ার কোনো পরিকল্পনা নেই তাঁর।