মডেল মুসকান হত্যা মামলায় পুলিশের গুলিতে আহত জিম ট্রেনার গ্রেপ্তার

Share

২১ বছর বয়সী মডেল মুসকান হত্যার ঘটনায় মূল অভিযুক্ত জিম ট্রেনার ইমরানকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তার দুই পায়ে গুলি লাগে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের দাবি, রাজৌরি গার্ডেনে আটকানোর সময় ইমরান গুলি চালালে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়। মুসকানের সঙ্গে ইমরানের দীর্ঘদিনের পরিচয় ছিল বলে জানিয়েছে পুলিশ।