ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় এখনও পেশাগত ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি করেছেন অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন। তার অভিযোগ, হলিউডের কিছু এজেন্সি ও প্রযোজনা প্রতিষ্ঠান তাকে কাজে না নেওয়ার পরামর্শ দিচ্ছে। ভেনিস চলচ্চিত্র উৎসবে নতুন সিনেমা ‘দ্য ইকো চেম্বার’-এর প্রচারে গিয়ে সারান্ডন বলেন, ফিলিস্তিন ইস্যুতে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বদলালেও পেশাগত ক্ষেত্রে পরিস্থিতি পুরোপুরি বদলায়নি। ২০২৩ সালে গাজা যুদ্ধের পর ফিলিস্তিনপন্থী বক্তব্য দেওয়ায় তার দীর্ঘদিনের প্রতিভা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউটিএ-ও সম্পর্ক ছিন্ন করেছিল।