মনীষা কৈরালার সঙ্গে প্রেম, যে কারণে ভেঙেছিলো সম্পর্ক

Share

বলিউড অভিনেতা নানা পাটেকর ও মনীষা কৈরালার সম্পর্ক একসময় বিনোদনজগতে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। নব্বইয়ের দশকে তাদের ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও সম্পর্কটি কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়নি। ১৯৭৮ সালে নীলকান্তিকে বিয়ে করেন নানা পাটেকর। পরবর্তী সময়ে দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হলেও তাদের আইনত বিচ্ছেদ হয়নি। এরই মধ্যে মনীষার সঙ্গে নানার ঘনিষ্ঠতা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। তবে শেষ পর্যন্ত নানা ও মনীষার সম্পর্ক স্থায়ী হয়নি। কেন তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল, তা নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা শোনা গেলেও দুজনের কেউই প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি। ফলে তাদের বিচ্ছেদের প্রকৃত কারণ আজও স্পষ্ট নয়।