উড়োজাহাজে শাকিবের পাশে মিথিলা, কোথায় যাচ্ছেন তাঁরা?

Share

উড়োজাহাজে পাশাপাশি বসে শাকিব খান ও তানজিয়া জামান মিথিলার একটি ছবি ঘিরে আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। তবে নতুন সিনেমার শুটিং নয়, দুজনের গন্তব্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। গত বুধবার দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন শাকিব ও মিথিলা। মিথিলা নিজের ফেসবুকে ছবিটি পোস্ট করে লেখেন, ‘আগুন ও এলিনা আসছে…। দেখা হবে নিউইয়র্কে।’ ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন শাকিব খান। তাঁদের সঙ্গে একই উড়োজাহাজে ছিলেন চঞ্চল চৌধুরী, দীঘি, সামিরা খান মাহি ও ফারহান আহমেদ জোভানসহ আরও কয়েকজন তারকা। শাকিব ও মিথিলা এর আগে ‘রকস্টার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। ছবিতে শাকিবের চরিত্রের নাম আগুন এবং মিথিলার এলিনা। তবে তাঁদের এই সফর ঘিরে নতুন কোনো সিনেমার ঘোষণা এখনো আসেনি।