দীর্ঘ বিরতির পর নির্মাণে রওনক হাসান, ‘আহারে’তে কী আছে?

Share

দীর্ঘ বিরতির পর ‘আহারে’ নাটক নির্মাণের মধ্য দিয়ে পরিচালনায় ফিরেছেন রওনক হাসান। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নাটকটিতে এক দরিদ্র কৃষকের সন্তানকে বিদেশ পাঠানোর স্বপ্ন, জীবনসংগ্রাম ও পরবর্তী বাস্তবতা তুলে ধরা হয়েছে। নাটকটিতে অভিনয়ও করেছেন রওনক। তাঁর সঙ্গে রয়েছেন ফজলুর রহমান বাবু।