বলিউড অভিনেতা মুশতাক খান মারা গেছেন

Share

বলিউডের বর্ষীয়ান অভিনেতা মুশতাক খান আর নেই। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মুম্বাইয়ের একটি হাসপাতালে ফুসফুসের ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ৫৬ বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এফডব্লিউআইসিই সভাপতি বি এন তিওয়ারি। চার দশকের বেশি সময়ের অভিনয়জীবনে ‘আশিকি’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘হেরা ফেরি’, ‘গদর: এক প্রেম কথা’, ‘জোড়ি নম্বর ১’, ‘মুঝসে শাদি করোগি’ ও ‘ওয়েলকাম’সহ বহু জনপ্রিয় সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন মুশতাক। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তার দাফন হওয়ার কথা রয়েছে।