৫ বছর পর একসঙ্গে ন্যান্সি ও জাহিদ নিরব

Share

দীর্ঘ পাঁচ বছর পর নতুন গান নিয়ে একসঙ্গে ফিরেছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সংগীতশিল্পী জাহিদ নিরব। তাঁদের নতুন গান ‘দিওয়ানা দিল’ চরকি অরিজিনাল সিনেমা ‘হ্যাপিলি ম্যারিড’-এর আইটেম সং। গত শুক্রবার (৯ অক্টোবর) চরকির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানটির সুর ও সংগীত করেছেন জাহিদ নিরব, কথা লিখেছেন জাহিদ প্রীতম। এর আগে ২০২১ সালে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর ‘তোমাকে চাই’ গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তাঁরা। নতুন গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জাহিদ নিরব শ্রোতাদের শোনার আমন্ত্রণ জানিয়েছেন। আরিফিন শুভ ও কেয়া পায়েল অভিনীত ‘হ্যাপিলি ম্যারিড’ পরিচালনা করেছেন জাহিদ প্রীতম।