জীবন এক আগুন – বেন ওকরি অনুবাদ : ইলিয়াস মাহমুদ

Share

জীবন এক পারাপার

যেকোনো পাথুরে দেয়াল

যা হৃদয়ঙ্গম  করে।

আমরা আকর্ষিত হই

বহু সমুদ্রের পানে।

আমরা  ডুবে যাই নির্মলভাবে

মোকাবিলা করি ব্যর্থতার অতলে।

যে বৃষ্টি

জলমগ্ন করে

আমাদের দোরগোড়ায়

করার কিছু নেই

আমাদের সরলতম আকাঙ্ক্ষার

জখম বয়ে নিয়ে চলি

জীবনের অতি ক্ষুদ্রতম

কাজগুলোর মাঝেও।

ভাঙা সরু রাস্তার ওপর

দাঁড়িয়ে থাকা সেই শিশুটি,

যে আমাদের ক্ষুধার চিৎকার শুনছে

কোনো কিছু না বুঝেই;

 প্রতিধ্বনি ফিরিয়ে দেয় সে

 পরিত্যাগ করে

আদিমতম সেই ভালোবাসা

পূর্ববর্তী ক্ষুদ্র ধ্বংসযজ্ঞ

 ভয়াবহ

 অনুরণিত করে অনির্বচনীয় কষ্টকে।

যে মায়েরা সামান্যতম শব্দে

 জেগে ওঠেন,

 যে বাবারা

সারারাত ধূমপান করেন,

আর আমরা বাকিরা

নিপীড়িত ঘুমের  অপদেবতা থেকে বাঁচতে

প্রহরীর ভূমিকা নিই—

বিস্ময়ের স্পষ্টতম প্রতিচ্ছবি খুঁজে পাই।

এমনকি সেরা জিনিসগুলোও

 অজ্ঞতার ভারে

ভেঙে পড়ে।

জীবন একটি আগুন

যা যেকোনো উত্তাল তরঙ্গের আঘাতে

বোঝা যায় সহজেই।