আসামের ভয়াবহ বন্যায় গৃহহারা মানুষের পাশে দাঁড়িয়েছেন সালমান খান। ত্রাণসামগ্রী বিতরণের পর এবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে ৫০০টি আধা স্থায়ী ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি।
সালমানের মানবিক সংগঠন ‘বিইং হিউম্যান’ স্বেচ্ছাসেবী সংগঠন গ্লোবাল শিখসের সঙ্গে যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে শিবসাগরের নেপালি খুটি এলাকায় ২২০টি ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে। বাঁশ ও টিন দিয়ে তৈরি প্রতিটি ঘরে ব্যয় হচ্ছে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার রুপি।