যুক্তরাষ্ট্রের মঞ্চে এবার নতুন পরিচয়ে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। শনিবার নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে তার একক সংগীত আয়োজন ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’।
দুই ঘণ্টার এই আয়োজনে অপূর্ব গাইবেন তার পছন্দের শিল্পীদের গান। অনুষ্ঠানের টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ ও ৩০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৩০০ ও ৩৭ হাজার টাকা।
অভিনয়ের পাশাপাশি গান গাইতে বরাবরই পছন্দ করেন অপূর্ব। এবার যুক্তরাষ্ট্রের দর্শকদের সামনে সেই ভালোবাসাকেই পূর্ণাঙ্গ সংগীত আয়োজনের মাধ্যমে তুলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি।