লাদাখ থেকে ‘দেশু সাত’ ছবির শুটিং শেষে কলকাতায় ফিরেই হাসপাতালে ছুটে যান অভিনেতা দেব। সেখানে ভর্তি থাকা মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুনকে নিজের কাছে ‘বাবার মতো’ বলে উল্লেখ করেন দেব এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিঠুনের সঙ্গে একটি ছবি শেয়ার করেও শুভকামনা জানান দেব। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব পড়েনি বলেও জানান তিনি। ডান হাতের পুরনো চোটের প্লেট অপসারণে ছোট অস্ত্রোপচারের পর বর্তমানে মিঠুনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।