‘আমি তাদের হাতেনাতে ধরেছিলাম’, দুই প্রাক্তন স্বামীকে নিয়ে মুখ খুললেন শ্বেতা

Share

ভারতীয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি নিজের দুই প্রাক্তন স্বামীর পরকীয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটর্স সিজন ২’-এর এক প্রোমোতে তিনি দাবি করেন, তার স্বামীরা যখন তাকে প্রতারণা করছিলেন, তখন তিনি নিজেই তাদের হাতেনাতে ধরেছিলেন।

 

শ্বেতার দুই প্রাক্তন স্বামী হলেন অভিনেতা রাজা চৌধুরী ও অভিনব কোহলি। দুই বিয়েই ভেঙে যাওয়ার পর সম্পর্কের অশান্তি, মানসিক নির্যাতন ও আইনি জটিলতা নিয়ে অতীতে প্রকাশ্যে কথা বলেছেন তিনি।

 

তবে প্রোমোতে নির্দিষ্ট কোনো ঘটনা বা ব্যক্তির নাম উল্লেখ করেননি শ্বেতা। তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। শ্বেতার ভাষ্য, জীবনের এসব অভিজ্ঞতা তাকে মানুষকে সহজে বিশ্বাস না করার শিক্ষা দিয়েছে।