চিত্রনায়িকা তমা মির্জাকে এবি ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংকিং খাতে পূর্বঅভিজ্ঞতা না থাকায় এ নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে।
আইনে পড়াশোনা করা তমা ১৬ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খানও নিয়োগটি নিয়ে বিস্ময় প্রকাশ করে ব্যাংকের কাছে ব্যাখ্যা চাওয়ার কথা জানিয়েছেন।
এদিকে আর্থিক সংকটে থাকা এবি ব্যাংকের ২০২৬ সালের মার্চ শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৫০৭ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৫৪ শতাংশ। ২০২৫ সালে ব্যাংকটি প্রায় ৩ হাজার ৮৮৯ কোটি টাকা নিট লোকসান করেছে।