মাইকেলের পুরোনো বিতর্কের জবাব মিলবে বায়োপিকের দ্বিতীয় পর্বে

Share

মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক বায়োপিক ‘মাইকেল’-এর প্রথম পর্বে তার ক্যারিয়ারের শুরুর সময় তুলে ধরা হলেও নব্বইয়ের দশকের বিতর্ক ও শিশুযৌন নিপীড়নের অভিযোগের বিষয়টি দেখানো হয়নি। এবার জানা গেছে, দ্বিতীয় পর্বে এসব বিষয় পর্দায় আসতে পারে।

 

মাইকেলের চরিত্রে অভিনয় করা তার ভাতিজা জাফর জ্যাকসন জানিয়েছেন, পরের কিস্তিতে কিংবদন্তি শিল্পীর দৃষ্টিভঙ্গি আরও স্পষ্টভাবে তুলে ধরতে চান তারা। বিশেষ করে জীবনের শেষ সময়ের ঘটনাগুলোতে মাইকেলের নিজের বক্তব্যও গুরুত্ব পাবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

 

প্রথম পর্বে ১৯৮৭ সালের ‘ব্যাড’ অ্যালবাম পর্যন্ত সময় দেখানো হয়েছে। পরবর্তী সময়ে ১৯৯৩ সালে মাইকেলের বিরুদ্ধে প্রথম শিশুযৌন নিপীড়নের অভিযোগ ওঠে। দ্বিতীয় পর্বে সেই বিতর্কিত অধ্যায় উঠে আসার সম্ভাবনা রয়েছে।