‘সাইয়ারা’র সাফল্যের পর হরর-কমেডি সিনেমা ‘শক্তি শালিনী’ নিয়ে আসছেন আনীত পাড্ডা। ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমাতেই প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি। আনীত জানিয়েছেন, সিনেমাটির সাফল্য-ব্যর্থতার পুরো দায়িত্ব নিতে প্রস্তুত।
আদিত্য সারপোতদার পরিচালিত সিনেমাটিতে তাঁর সহশিল্পী বিশাল জেঠওয়া। ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সের এই ষষ্ঠ সিনেমা চলতি বছরের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।