টিকিট বিক্রি ছাড়িয়েছে ১ কোটি, বাম্পার ওপেনিংয়ের অপেক্ষায় ‘দেশু ৭’

Share

দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ‘দেশু ৭’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে আয় করেছে ৯০ লাখ ৭৬ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা। পাঁচ দিনে বিক্রি হয়েছে ৫৫ হাজার ১টি টিকিট।

দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। দেবের সঙ্গে শুভশ্রীর জনপ্রিয় জুটি এবং গত বছরের ‘ধূমকেতু’র সাফল্যে নতুন সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশা বেড়েছে। এতে আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকারসহ অনেকে।