সীতার চরিত্রে সাই পল্লবীকে ছাড়া কাউকে ভাবতে পারি না

Share

‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে সাই পল্লবীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। সহ-অভিনেত্রীর সততা ও ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি বলেন, সীতার চরিত্রে সাইকে ছাড়া অন্য কাউকে কল্পনাই করতে পারেন না।

তেলুগু টক শো ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা উইথ জগপতি’র একটি প্রচারমূলক ভিডিওতে সাই পল্লবীর উদ্দেশে এ কথা বলেন রণবীর। তাঁর মন্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী।

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় রামের চরিত্রে রণবীর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ অভিনয় করছেন। দুই পর্বে নির্মিত সিনেমাটির প্রথম পর্ব ২০২৬ সালের ৫ নভেম্বর মুক্তির কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের দীপাবলিতে।