কলকাতার অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। টালিগঞ্জের করুণাময়ী ব্রিজ থেকে নামার সময় একটি লরির ধাক্কায় তার গাড়ির ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়।
সামনের সিটে থাকায় বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেয়েছেন অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার কথা জানিয়ে তিনি অভিযোগ করেন, লরিচালক বেসামালভাবে গাড়ি চালাচ্ছিলেন। সিসিটিভি দেখে চালককে শনাক্ত করার আশা থাকলেও তা সম্ভব হয়নি বলে জানান তিনি।
বর্তমানে সুস্থ আছেন জয়জিৎ। তিনি জি বাংলার ‘তিলোত্তমা’ ধারাবাহিকে অভিনয় করছেন।