তেলেগু পরিচালক পবন সাদিনেনির বিরুদ্ধে বিয়ে ও সিনেমায় কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক ও নির্যাতনের অভিযোগ উঠেছে। হায়দরাবাদের গোলকোন্ডা থানায় এক নারীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, সম্পর্কের একপর্যায়ে পবন তার অসুস্থতা ও প্যানিক অ্যাটাকের কথা জানার পরও তাকে জোরপূর্বক যৌন সম্পর্কে বাধ্য করতেন। এছাড়া ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং শারীরিক নির্যাতনের অভিযোগও করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে পবনের বিরুদ্ধে প্রতারণামূলক উপায়ে যৌন সম্পর্ক ও আঘাতের ধারায় মামলা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।