কোক স্টুডিওকে ভাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো সরদার বাড়ি

Share

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের প্রায় ৫০০ বছরের পুরোনো ঐতিহাসিক বড় সরদার বাড়ি শুটিংয়ের জন্য কোক স্টুডিওকে ভাড়া দেওয়ার পর স্থাপনাটির কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। শুটিং শেষে অস্থায়ী স্থাপনা খুলে নেওয়ার সময় মূল ভবনের অংশ ভেঙে পড়ে বলে দাবি করেছে স্থানীয় ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি। দ্রুত তদন্ত করে বিশেষজ্ঞদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার ও ভবনটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছে সংগঠনটি।