নেপালে ত্রাণ বিতরণে সোনু সুদ, দিলেন সহযোগিতার আশ্বাস

Share

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা ও সমাজসেবক সোনু সুদ। ত্রাণসামগ্রী নিয়ে কাঠমাণ্ডুতে পৌঁছে তিনি বন্যাকবলিত পরিবারগুলোর জন্য খাদ্য, কম্বলসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন। শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আগামী মাসগুলোতেও সহযোগিতা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে নেপালের সংকট মোকাবিলায় ভারত, চীন ও নেপালকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী মনীষা কৈরালা।