‘বিগ বস-২০’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই, বিশেষ করে সঞ্চালক সালমান খানের পারিশ্রমিক ঘিরে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১৫ সপ্তাহের এই সিজনে সালমানকে প্রায় ১২০ থেকে ১৫০ কোটি টাকা দেওয়া হতে পারে। অর্থাৎ প্রতি সপ্তাহে তার পারিশ্রমিক দাঁড়াতে পারে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা। তবে এ বিষয়ে সালমান নিজে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।