বিধ্বস্ত নেপালের অবস্থা নিয়ে যা বললেন গোবিন্দপত্নী সুনীতা

Share

বলিউড অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা বন্যাবিধ্বস্ত নেপালের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। নেপালের সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, ভয়াবহ বন্যার পরিস্থিতি দেখে তিনি গভীরভাবে মর্মাহত এবং নির্ভরযোগ্য মাধ্যমে ত্রাণ সহায়তা দিতে চান। একই সঙ্গে ইন্ডাস্ট্রির অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে নেপালের দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য প্রার্থনা করেছেন তিনি।