নচিকেতা চক্রবর্তীর জন্মদিনে বিশেষ উপহার দিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আঁকা নচিকেতার একটি পোর্ট্রেট প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। ডিজিটাল তুলিতে শিল্পীর চেনা অবয়ব ফুটিয়ে তুলেছেন চঞ্চল। তার এই উপহার ভক্তদের কাছেও প্রশংসিত হয়েছে।