উদ্যোক্তা নাকি প্রতারক? ধনকুবের ইলন মাস্ককে নিয়ে চাঞ্চল্যকর তথ্যচিত্র

Share

বিশ্বের অন্যতম প্রভাবশালী ধনকুবের ইলন মাস্ককে নিয়ে অস্কারজয়ী নির্মাতা অ্যালেক্স গিবনি নির্মাণ করেছেন প্রায় চার ঘণ্টার তথ্যচিত্র ‘মাস্ক’। ২০২৬ সালের ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এই তথ্যচিত্রে মাস্কের ব্যবসা, প্রযুক্তি, রাজনীতি, মহাকাশ ও ব্যক্তিজীবনের নানা দিক বিশ্লেষণ করা হয়েছে। তথ্যচিত্রে মাস্কের বড় বড় প্রতিশ্রুতি, টেসলার অটোপাইলট প্রযুক্তির সীমাবদ্ধতা, ডানপন্থি রাজনীতির সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং তাকে ঘিরে তৈরি হওয়া ‘কাল্ট’ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি তার একাধিক সম্পর্ক ও সন্তানসংখ্যা নিয়েও উঠে এসেছে নানা তথ্য। নির্মাতা গিবনি মাস্কের কর্মকাণ্ডে স্বার্থনির্ভরতার ইঙ্গিত দেখেছেন। তবে মাস্ক তথ্যচিত্রটিকে আগেই ‘হিট পিস’ বা উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ বলে মন্তব্য করেছেন এবং এতে অংশ নেওয়ার আমন্ত্রণও প্রত্যাখ্যান করেছেন।