মাইকেল জ্যাকসনের ২৭০০ একরের ‘নেভারল্যান্ড’ ছিল অন্যরকম জগৎ

Share

পপ তারকা মাইকেল জ্যাকসনের ক্যালিফোর্নিয়ার ২ হাজার ৭০০ একরের র‍্যাঞ্চ ‘নেভারল্যান্ড’ ছিল যেন বাস্তবের এক ফ্যান্টাসি জগৎ। ১৯৮৮ সালে সম্পত্তিটি কেনার পর তিনি ‘পিটার প্যান’-এর কাল্পনিক দ্বীপের নামে এর নাম রাখেন নেভারল্যান্ড। র‍্যাঞ্চটিতে ছিল বিশাল বাড়ি, লেক, সিনেমা হল, চিড়িয়াখানা, রেললাইন, ফেরিস হুইল, ক্যারোসেল, বাম্পার কারসহ নানা বিনোদনের ব্যবস্থা। তবে ২০০৩ সালে পুলিশের তল্লাশি ও মামলার পর জ্যাকসন আর সেখানে স্থায়ীভাবে ফেরেননি। ২০০৯ সালে তার মৃত্যুর সময়ও নেভারল্যান্ড তার বাসস্থান ছিল না। পরবর্তীতে আর্থিক সংকটে বিনোদনযন্ত্রগুলো সরিয়ে ফেলা হয় এবং সম্পত্তিটি কয়েক দফা বিক্রির চেষ্টা শেষে ২০২০ সালে রোনাল্ড বার্কল কিনে নেন। বর্তমানে এটি আবার ‘সিকামোর ভ্যালি র‍্যাঞ্চ’ নামে পরিচিত—রয়েছে সম্পত্তিটি, নেই জ্যাকসনের সেই স্বপ্নের বিনোদনজগৎ।