সুখবর দিলেন নাফিজা

Share

এক সময়ের ব্যস্ত অভিনেত্রী নাফিজা জাহান প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন। গর্ভকালীন সময়ে মাকে পাশে না পাওয়ার আক্ষেপও আবেগঘন পোস্টে প্রকাশ করেছেন তিনি।

 

এদিকে অভিনেত্রী নওশীন নাহরিন মৌ নাফিজার বেবি শাওয়ারের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। ছোট পরিসরের ওই আয়োজনে স্বামীসহ উপস্থিত ছিলেন নাফিজা। অনুষ্ঠানে মোনালিসা, নোভা ফিরোজ, কাজী মারুফ, আদনান ফারুক হিল্লোল ও জোভানসহ শোবিজ অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন নাফিজা। ‘৪২০’, ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করে পরিচিতি পান তিনি। ২০২১ সালের নভেম্বরে রাজীব হাসানকে বিয়ে করেন নাফিজা। বিয়ের প্রায় সাড়ে চার বছর পর তাদের সংসারে আসছে নতুন অতিথি।