‘চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার

Share

ক্যারিয়ারের শুরুর দিকে নাচ নিয়ে কটাক্ষ শুনতে হয়েছিল ক্যাটরিনা কাইফকে। এক কোরিওগ্রাফার তাঁকে বলেছিলেন, ‘তুমি নাচে শূন্য।’ সেই মন্তব্যে ভেঙে না পড়ে বরং কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে নিজেকে বদলে নেন অভিনেত্রী। ‘শিলা কি জওয়ানি’ গানটি ক্যাটরিনার নাচের ক্যারিয়ারে বড় বাঁক এনে দেয়। এরপর ‘চিকনি চামেলি’, ‘কামলি’, ‘কালা চশমা’, ‘স্ব্যাগ সে স্বাগত’সহ একের পর এক জনপ্রিয় গানে তাঁর নাচ দর্শকের প্রশংসা কুড়ায়। একসময় যাঁকে ‘শূন্য’ বলা হয়েছিল, তিনিই হয়ে ওঠেন বলিউডের অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পী। বর্তমানে অবশ্য অভিনয় থেকে কিছুটা বিরতিতে আছেন ক্যাটরিনা। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ ছিল তাঁর সর্বশেষ সিনেমা। ২০২৫ সালের নভেম্বরে প্রথম সন্তানের মা হওয়ার পর বর্তমানে মাতৃত্বের সময় উপভোগ করছেন অভিনেত্রী।