নতুন নির্মাতা ও গল্প নিয়ে শুরু হচ্ছে ‘বকুলপুর সিজন ৩’

Share

দুই বছর পর নতুন গল্প ও নির্মাতাকে সঙ্গে নিয়ে ফিরছে দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘বকুলপুর’। প্রথম দুই সিজন পরিচালনা করেছিলেন কায়সার আহমেদ। এবার পরিচালনার দায়িত্বে থাকছেন হাসান রেজাউল। তবে আগের মতো তৃতীয় সিজনের চিত্রনাট্যও লিখেছেন আহমেদ শাহাবুদ্দীন। নতুন সিজনে আগের গল্পের ধারাবাহিকতা থাকছে না। প্রেম-ভালোবাসা, পারিবারিক সংকট, গ্রামীণ রাজনীতি ও দ্বন্দ্বের পাশাপাশি গল্পে যুক্ত হচ্ছে যাত্রাপালার নানা অনুষঙ্গ। আগের দুই সিজনের বেশ কয়েকজন অভিনয়শিল্পীও থাকছেন নতুন পর্বে। ইতোমধ্যে প্রথম লটের শুটিং শেষ হয়েছে, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। শিগগিরই দীপ্ত টিভিতে শুরু হবে ‘বকুলপুর সিজন ৩’-এর প্রচার।