সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে সম্পর্ক নিয়ে আবারও মুখ খুলেছেন মডেল, অভিনেত্রী ও রাজনীতিক মেঘনা আলম। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, একসময় তিনি ওই সৌদি রাষ্ট্রদূতের বাগদত্তা ছিলেন। মেঘনা আরও দাবি করেন, তার জীবনে ঈসা আলদুহাইলানই ছিলেন একমাত্র ব্যক্তি। একই স্ট্যাটাসে একজন মন্ত্রীর দিকে ইঙ্গিত করে তার উদ্দেশে প্রশ্নও তোলেন মেঘনা। তবে কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন কিংবা ঘটনার পেছনে ঠিক কী প্রেক্ষাপট রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। তার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শুরু হয়েছে আলোচনা।