হংকংয়ে চমকে দিলেন মেহজাবীন

Share

ঘুরতে ভালোবাসেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কাজের ব্যস্ততার ফাঁকে দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর নানা মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার হংকং সফরের একগুচ্ছ ছবি প্রকাশ করে নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী। ছবিগুলোতে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে মেহজাবীনকে। ছবির সঙ্গে রহস্যময় ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আচ্ছা, থাক…উমম…কিছু না।’ পোস্টটি প্রকাশের পরই ভক্তদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। ‘প্রিয় মালতী’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর ছোট পর্দায় কাজ কমিয়েছেন মেহজাবীন। গত বছর মুক্তি পাওয়া ‘সাবা’ও প্রশংসিত হয়েছে। সর্বশেষ তাঁকে দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাকটাস’ সিরিজে।