জেইন গ্লোবালে নতুন দায়িত্বে অভিনেতা হাসান মাসুদ

Share

অভিনেতা হাসান মাসুদ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সহায়তাকারী প্রতিষ্ঠান জেইন গ্লোবাল-এ নতুন দায়িত্ব নিয়েছেন। গত ১ সেপ্টেম্বর থেকে তিনি প্রতিষ্ঠানটির হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড হিসেবে কাজ শুরু করেছেন। নতুন দায়িত্বে তিনি শিক্ষার্থীসেবা, ব্র্যান্ডিং ও যোগাযোগ কার্যক্রমে যুক্ত থাকবেন। জেইন গ্লোবাল গত ১৪ বছর ধরে বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন, কোর্স বাছাই, আবেদন ও ভর্তি প্রক্রিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে আসছে। অভিনয় ও সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা হাসান মাসুদের যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ এবং সেবার মান উন্নয়নের আশা করছে প্রতিষ্ঠানটি। জেইন গ্লোবাল জানিয়েছে, শিক্ষার্থীদের আস্থা ও সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।