কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে

Share

বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরি এবার দুবাইয়ের বিখ্যাত ‘আটলান্টিস, দ্য পাম’ হোটেলের বার্ষিক নববর্ষ গালা ডিনারে পারফর্ম করবেন। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ রাতে তার পরিবেশনার মধ্য দিয়ে স্বাগত জানানো হবে ২০২৭ সালকে। বর্ষবরণ আয়োজনে কেটি পেরি তার জনপ্রিয় ‘ফায়ারওয়ার্ক’, ‘রোর’, ‘ডার্ক হর্স’ ও **‘লাস্ট ফ্রাইডে নাইট’**সহ বেশ কিছু গান পরিবেশন করবেন। খোলা আকাশের নিচে আয়োজিত এ অনুষ্ঠানে থাকবে জমকালো আতশবাজির প্রদর্শনী। ব্ল্যাক-টাই গালাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। অতিথিদের স্বাগত জানানোর পর মূল মঞ্চে চলবে কেটি পেরির পরিবেশনা। পাশাপাশি পুরো সন্ধ্যায় সংগীত পরিবেশন করবে ৩০ সদস্যের একটি লাইভ ব্যান্ড।