আইস্কিনে নতুন সিরিজ ‘প্রাণভোমরা’

Share

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আসছে নির্মাতা ভিকি জাহেদের নতুন থ্রিলার সিরিজ ‘প্রাণভোমরা’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তৌসিফ মাহবুব। তার সঙ্গে থাকছেন নতুন মুখ শ্রেয়সী শ্রেয়া। বাংলার রূপকথার ‘প্রাণভোমরা’ ধারণা অবলম্বনে নির্মিত সিরিজটির গল্পে উঠে আসবে মানুষের শরীর হারিয়ে গেলেও অনুভূতি, আবেগ ও ভালোবাসা সত্যিই হারিয়ে যায় কি না—এমন নানা প্রশ্ন। তৌসিফের সঙ্গে এর আগে ‘চক্র’র দুই সিজনে কাজ করেছেন ভিকি জাহেদ। নির্মাতার ভাষ্য, প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি এবার নতুন মুখকে নিয়ে কাজ করার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। সিরিজটির শুটিং শুরু হবে আগামী অক্টোবর। নির্মাণ শেষে যথাসময়ে আইস্ক্রিনে মুক্তি পাবে ‘প্রাণভোমরা’।