বিয়ের পর প্রথমবার বড় পর্দায় একসঙ্গে আসছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। আসন্ন সিনেমা ‘রানাবালি’ মুক্তির আগে তাদের মিষ্টি খুনসুটি নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। সিনেমাটির ‘এন্ধাইয়া সামি’ গানের ক্লিপ শেয়ার করে রাশমিকা লেখেন, বিজয় পুরোপুরি তার হলেও তার ওপর ক্রাশ খাওয়া থামাতে পারেন না। জবাবে বিজয়ও ভালোবাসা প্রকাশ করে জানান, রাশমিকাকে তিনি সারা জীবনের জন্য পেয়েছেন। ১৮৭৬-৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে নির্মিত সিনেমাটি ১৬ অক্টোবর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।