কৃত্রিম বুদ্ধিমত্তার অভিনয় নিয়ে মন্তব্য করেছেন অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী মারিওন কোটিলার্ড। তার মতে, বর্তমানে এআইয়ের অভিনয় অনেকটা ‘আলুর মতো’। তবে ভবিষ্যতে এআই অভিনেতা সত্যিই দর্শকের মনে আবেগ তৈরি করতে পারবে—এমন সম্ভাবনা তাকে উদ্বিগ্ন করে। সান সেবাস্টিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমার প্রচারে গিয়ে এআই নিয়ে এসব কথা বলেন তিনি। ২০০৮ সালে ‘লা ভি এন রোজ’ সিনেমায় এডিথ পিয়াফের চরিত্রে অভিনয়ের জন্য অস্কার জেতেন কোটিলার্ড।