শুটিং শুরু করেও ছবি থেকে বাদ কারিনা-ঐশ্বর্যা-শ্রদ্ধা!

Share

বলিউডের একাধিক আলোচিত সিনেমায় প্রথমে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছিলেন এক তারকা অভিনেত্রী, এমনকি কেউ কেউ শুটিংও শুরু করেছিলেন। পরে নানা কারণে তাঁদের জায়গায় অন্য অভিনেত্রীকে নেওয়া হয়। ‘চলতে চলতে’তে ঐশ্বর্যা রাই বচ্চনের বদলে রানি মুখোপাধ্যায়, ‘কহো না পেয়ার হ্যায়’তে করীনা কপূরের বদলে অমীষা পটেল এবং ‘লভ স্টোরি ২০৫০’তে করীনার বদলে প্রিয়াঙ্কা চোপড়াকে নেওয়া হয়। ‘হিরোইন’ সিনেমায় ঐশ্বর্যার বদলে অভিনয় করেন করীনা কপূর। এ ছাড়া ‘সাইনা’য় শ্রদ্ধা কপূরের বদলে পরিণীতি চোপড়া, ‘ফিতুর’তে রেখার বদলে তব্বু এবং ‘রাম লীলা’য় করীনার বদলে দীপিকা পাড়ুকোনকে দেখা যায়। ‘দেবদাস’ সিনেমাতেও পার্বতীর চরিত্রে করীনার বদলে অভিনয় করেন ঐশ্বর্যা।