মেহজাবীনকে দেখে ভক্তরা বলছেন, ‘বিয়ের চেয়েও আজ সুন্দর লাগছে’

Share

আবারও বিয়ের সাজে ধরা দিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে এবার বাস্তবের বিয়ে নয়, কাজের প্রয়োজনে সাদা শাড়ি, লেসের ওড়না ও জমকালো গয়নায় সাজেন তিনি। ছবি প্রকাশের পর ভক্তরা প্রশংসায় ভাসিয়ে দিয়ে মন্তব্য করেছেন—“বিয়ের দিনের চেয়েও আজ বেশি সুন্দর লাগছে।” মেহজাবীন ২০২৫ সালের ভালোবাসা দিবসে নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেন। এদিকে অভিনয়ে কিছুটা বিরতিতে থাকলেও ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে দেখা যাবে তাকে।