পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না

Share

ঢালিউডের জনপ্রিয় জুটি মান্না ও পূর্ণিমা। ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’ সিনেমায় পূর্ণিমার চরিত্রের গুরুত্ব কম থাকায় মান্নার ওপর অভিমান করেছিলেন অভিনেত্রী। তখন মান্না তাকে একক নায়িকা করে সিনেমা নির্মাণের প্রতিশ্রুতি দেন। পূর্ণিমার ভাষ্য অনুযায়ী, মান্না তার সেই কথা রেখেছিলেন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পূর্ণিমাকে একক নায়িকা করে নির্মাণ করেন ‘মনের সাথে যুদ্ধ’। সিনেমাটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তাও পায়। পূর্ণিমা জানান, মান্নার প্রযোজিত আগের সিনেমাগুলোতে সাধারণত দুই নায়িকা থাকলেও ‘মনের সাথে যুদ্ধ’ ছিল ব্যতিক্রম—এখানে দুই নায়কের বিপরীতে একমাত্র নায়িকা ছিলেন তিনি।