৩০ বছর পর নতুন আঙ্গিকে ‘প্রেমের সমাধি’

Share

১৯৯৬ সালের জনপ্রিয় সিনেমা ‘প্রেমের সমাধি’-র কালজয়ী গানটি এবার নতুন আঙ্গিকে ফিরেছে। মূল কোরাস ঠিক রেখে তৈরি করা হয়েছে ‘প্রেমের সমাধি ২.০’। নতুন গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল এবং কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মিলন। ভিডিওতে মিলনের সঙ্গে অভিনয় করেছেন অলঙ্কার চৌধুরী। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। ১৯৯৬ সালের মূল গানটিতে বাপ্পারাজ ও শাবনাজ অভিনয় করেছিলেন এবং গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর। সম্প্রতি ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর গানটিও নতুন করে আলোচনায় আসে। এবার সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের জন্য গানটি ভিন্ন আঙ্গিকে প্রকাশ করা হলো।