বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবার আলোচনায় তার বিলাসবহুল সম্পত্তি নিয়ে। বাবা শক্তি কাপুরের সঙ্গে মুম্বাইয়ের মহালক্ষ্মী এলাকায় নিজেদের ফ্ল্যাটটি তিন বছরের জন্য ভাড়া দিয়েছেন তিনি। সম্পত্তিসংক্রান্ত নথি অনুযায়ী, প্রথম বছর প্রতি মাসে ভাড়া বাবদ পাওয়া যাবে ২.৫ লাখ রুপি। দ্বিতীয় বছরে তা বেড়ে হবে প্রায় ২.৬২ লাখ এবং তৃতীয় বছরে প্রায় ২.৭৫ লাখ রুপি। মুম্বাইয়ের পীরামল মহালক্ষ্মী সাউথ টাওয়ারে অবস্থিত প্রায় ১ হাজার ৫০ বর্গফুটের ফ্ল্যাটটি ২০২৫ সালের জানুয়ারিতে ৬.২৪ কোটি রুপিতে কেনেন শ্রদ্ধা ও শক্তি কাপুর। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সাজানো ফ্ল্যাটটি থেকে আগামী তিন বছরে ভাড়া বাবদ উল্লেখযোগ্য আয় হবে তাদের। চুক্তির শর্ত অনুযায়ী, ফ্ল্যাটটির রক্ষণাবেক্ষণ ও করসহ অন্যান্য খরচও বহন করবেন তারা।